Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বৃহস্পতিবার (৯ জুন) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৮ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ২৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে।

Exit mobile version