Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৬১ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৯ জুন) কোম্পানিগুলোর ৭১ লাখ ১১ হাজার ৭৩৯ টি শেয়ার ১২৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এপেক্স স্পিনিংয়ের ১৩ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সান লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৫৯ লাখ ১৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে বেক্সিমকোর ৭ কোটি ৯৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version