Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১০২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৯ জুন) ডিএসইতে সর্বোচ্চ পিপলস ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ৫ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট এলায়েন্স পোর্টের ৮.৬৩ শতাংশ, এশিয়ার ইন্স্যুরেন্সের ৭.২৮ শতাংশ, সমতা লেদারের ৭.১৬ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৬.৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৬৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ও সিভিও পেট্রোকেমিক্যালের ৬.০৬ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version