সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৮ জুন) ডিএসইতে সবোর্চ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ২৬ কোটি ৫১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জেনেক্স ইনফোসিস পিএলসি। কোম্পানিটির ২৫ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ১৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আনোয়ার গ্যালভানাইজিং, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সোনারগাঁও টেক্সটাইল, নাভানা ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

