সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (৭ জুন) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৯ টাকা বা ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ২১ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এসকে ট্রিমসের ৮.২২ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭.৯৫ শতাশ, আনলিমা ইয়ার্নের ৭.৮১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬.৭৯ শতাংশ, বিআইএফসির ৬.৩৮ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৬.২৮ শতাংশ ও আরামিট সিমেন্টের ৫.৮৮ শতাংশ শেয়ার দর কমেছে।

