Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৭ জুন) ডিএসইতে সবোর্চ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৩৯ কোটি ৫৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৭২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সানলাইফ ইন্স্যুরেন্সে, জিকিউ বলপেন, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মা, মীর আক্তার হোসেন, লাভেলো এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।

Exit mobile version