সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৪ কোটি ১৬ লাখ ৬১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৪ জুন) কোম্পানিগুলোর ৮৮ লাখ ৫৬ হাজার ৭১৮ টি শেয়ার ১০৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ১৬ লাখ ৬১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৭৯ লাখ ৪৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে যমুনা ব্যাংকের ৩ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার ও তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলে ২ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে।

