Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩ জুন) কোম্পানিগুলোর ৭০ লাখ ২৫ হাজার ৬৪২ টি শেয়ার ১৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রেনেটার ৫ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলের ৪ কোটি ২৯ লাখ ২২ হাজার টাকার ও তৃতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version