Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে মীর আক্তার হোসেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মীর আক্তার হোসেন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩ জুন) ডিএসইতে সবোর্চ্চ মীর আক্তার হোসেন লিমিটেডের ৩০ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৭০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডমিনেজ স্টীল, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন সন লিমিটেড এবং রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

Exit mobile version