Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

ঈদুল আজহার পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১ জুন) ডিএসইতে সর্বোচ্চ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এ্যাপোলো ইস্পাতের ৫.৭১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, এপেক্স ট্যানারির ৪.০১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.৮০ শতাংশ এবং রহিমা ফুড কর্পোরেশনের ৩.৫০ শতাংশ দর কমেছে।

Exit mobile version