Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

ঈদুল আজহার পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে ১৭৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১ জুন) ডিএসইতে সর্বোচ্চ সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৫ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে গোল্ডেন সন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির দর বেড়েছে ৯দশমিক ৩৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.৩০ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের ৯.০৯ শতাংশ, বারাকা পতেঙ্গার ৮.৩৩ শতাংশ, বিডি থাইয়ের ৭.৬৩ শতাংশ, এনসিসি ব্যাংকের ৭.৫৩ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬.৯৫ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্টের ৬.০১ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version