Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৫০ কোটি টাকার

ঈদুল আজহার আগে শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫০ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৪ মে) কোম্পানিগুলোর ৭৬ লাখ ২৫ হাজার ৮৭৯ টি শেয়ার ১০০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ কোটি ২৫ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সান লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৪১ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version