সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৬ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, শনিবার (২৩ মে) কোম্পানিগুলোর ৯৫ লাখ ৩০ হাজার ২৬৩ টি শেয়ার ১১৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৬ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ কোটি ৭২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে ডমিনেজের ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

