সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, শনিবার (২৩ মে) ডিএসইতে সবোর্চ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৪০ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি.। কোম্পানিটির ৩২ কোটি ৭৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-মীর আক্তার হোসেন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এমএন

