Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সূচকের উত্থানে লেনদেন ৯০২ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৭টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, শনিবার (২৩ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১০৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২০৩০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯০২ কোটি ১৫ লক্ষ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৬৭ কোটি ৪৮ লক্ষ ৩৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৭টি কোম্পানির, বিপরীতে ১১৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Exit mobile version