Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এপেক্স স্পিনিং

গত সপ্তাহে (১৭-২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২১.৮৬ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের দর পতনের তালিকায় এপেক্স স্পিনিংয়ের পরে রয়েছে উত্তরা ব্যাংক, যার শেয়ার দর কমেছে ১৯.৬৯ শতাংশ। এছাড়া এপেক্স ট্যানারি ১৪.৫০ শতাংশ, পূবালী ব্যাংকের ১৩.৩২ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ১২.৪৫ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৯.৭৫ শতাংশ, ঢাকা ব্যাংকের ৯.০৯ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ৮.০৩ শতাংশ, ব্যাংক এশিয়ার ৭.৯৮ শতাংশ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর কমেছে ৭.২০ শতাংশ।

Exit mobile version