Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও নিটিং মিলস‌ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ মে) ডিএসইতে সর্বোচ্চ এপেক্স স্পিনিং ও নিটিং মিলস‌ লিমিটেডের শেয়ার দর ৩১ টাকা ৫ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির শেয়ার দর ৭ দশমিক ২ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ড্যাফোডিল কম্পিউটারস, এপেক্স ট্যানারি, গ্লোবাল হেভি কেমিক্যালস, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর কমেছে।

Exit mobile version