Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে আরডি ফুড

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ মে) ডিএসইতে সবোর্চ্চ রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ২৯ কোটি ৭০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৯২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, বারাকা পতেঙ্গা পাওয়ার, টেকনো ড্রাগ, কেডিএস এক্সেসরিস, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং একমি পেস্টিসাইড লিমিটেড।

এমএন

Exit mobile version