Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৭ মে) ডিএসইতে সবোর্চ্চ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ২৫ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, টেকনো ড্রাগস, রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, মুন্নু ফেব্রিক্স, মীর আক্তার হোসেন লিমিটেড এবং মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এমএন

Exit mobile version