সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১৫২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৩ মে) ডিএসইতে সর্বোচ্চ ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৮.০৯ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.১২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৭.০২ শতাংশ ও মেঘনা ইন্স্যুরেন্সের ৬.৪২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন

