Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১২ মে) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ডের ৪.৮৪ শতাংশ, বে-লিজিংয়ের ৪.৬৫ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৪.৬৩ শতাংশ ও ফাস ফাইন্যান্সের ৪.৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।

এমএন

Exit mobile version