Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধি শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৭ মে) ডিএসইতে সর্বোচ্চ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্সের ৭.১৪ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬.৬২ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৩০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, মোজাফ্ফর হোসেনের ৫.৪৪ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৮২ শতাংশ দর বেড়েছে।

এমএন

Exit mobile version