Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার হোসেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৬৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৩ মে) ডিএসইতে সর্বোচ্চ মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৯.৬০ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৮.৯১ শতাংশ, একমি পেস্টিসাইডের ৮.৪১ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৮.০৬ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.৮৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ ও গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ৫.৬৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Exit mobile version