Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪০ কোটি ২৫ লাখ ২৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৯ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ২২ হাজার ০৮৯ টি শেয়ার ৮৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ২৫ লাখ ২৪ হাজার টাকার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮ কোটি ৫০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ৬ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৫ কোটি ৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

Exit mobile version