Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১৫৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৬ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড এবং বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসির শেয়ার দর বেড়েছে।

এমএন

Exit mobile version