Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ৩৫৪ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫৪ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৫ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৭ দশমিক ৪৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১০৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৫ দশমিক ০২ পয়েন্ট কমে ১৯৪৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫১১ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬২৫ কোটি ৯৯ লাখ ৫২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫টি কোম্পানির, বিপরীতে ৩৫৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এমএন

Exit mobile version