Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৮০ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪২ কোটি ৪৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪১ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রবি আজিয়াটা পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এমএন

Exit mobile version