Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০১ ফেব্রুয়ারি) ডমিনেজ স্টিল কোম্পানিটি ২৩কোটি ৮৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, সিটি ব্যাংক পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং দি ইবনে সিনা ফার্মাসিউটিকাল ইন্ডাস্ট্রি পিএলসি।

এমএন

Exit mobile version