পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং বাকী ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ।