ডিএসইতে ১১ মাসের রেকর্ড: লেনদেন ছাড়াল ১ হাজার ৬৩ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ঘুরে দাঁড়িয়েছে জোরালোভাবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বাজারের সব সূচকই ঊর্ধ্বমুখী ছিল। দীর্ঘ ১১ মাস ১৭ দিন পর লেনদেন ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা, যা বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত বহন করে।

ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ এদিন বেড়েছে ৯১ দশমিক ২১ পয়েন্ট, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। সূচকটি এখন অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ বেড়েছে ১৬ দশমিক ২০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ বেড়েছে ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট, দাঁড়িয়েছে যথাক্রমে ১১৭০ ও ২১১৪ পয়েন্টে।

লেনদেনেও ফিরেছে গতি। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৬৩ কোটি ৩৯ লাখ টাকারও বেশি, যা আগের কার্যদিবসের ৭৪৩ কোটি টাকার তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি। উল্লেখযোগ্যভাবে, এটি গত বছরের ১৪ আগস্টের পর সর্বোচ্চ একদিনের লেনদেন।

মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে ১৫০টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত ছিল ৭৮টি প্রতিষ্ঠানের দর।

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর